শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ থেকে ৪০ হাজার শ্রমিক নেয়ার আগ্রহ দেখিয়েছে রোমানিয়া

অনলাইন নিউজ পোর্টাল • 15 অক্টোবর 2021, 08:02 সকাল • 353 বার পঠিত
বাংলাদেশ থেকে ৪০ হাজার শ্রমিক নেয়ার আগ্রহ দেখিয়েছে রোমানিয়া

রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এর উত্তর-পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা, পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া, দক্ষিণে বুলগেরিয়া ও দানিউব নদী। রোমানিয়ার পূর্বদিকে রয়েছে কৃষ্ণ সাগর, আর কার্পেথিয়ান পর্বতমালার পূর্ব ও দক্ষিণাংশ রোমানিয়ার মধ্যভাগে অবস্থিত।
দেশটি বাংলাদেশ থেকে ৪০ হাজার শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সাক্ষাতকালে দেশটির পক্ষ থেকে এ আগ্রহ জানানো হয়। দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এখন কোন কোন ক্ষেত্রে শ্রমিক লাগবে, কোন কোন ক্ষেত্রে আমরা দিতে পারবো সেটা বিবেচনা করা হবে। এখন পর্যন্ত ১ হাজার শ্রমিক পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বলকান যুদ্ধের সময় দুই দেশের মিশন বন্ধ করে দেয়া হয়। এখন বাংলাদেশ থেকে শ্রমিক নিতে মূল সমস্যা হচ্ছে ঢাকায় তাদের কোনো মিশন নাই। দেশটি দিল্লির মিশনকে কাজে লাগাতে চায়। তবে সে মিশনটাও ছোট। এর মধ্যে যারা আবেদন করেছেন, তাদের ওয়ার্ক পারমিট আসেনি। তাই কনস্যুলার সেবা ঢাকা পাঠিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন বলেন, এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়টি দেখবে। শ্রমিক পাঠানোর বিষয়টি হবে সরকার টু সরকার পর্যায়ে। বেসরকারি খাতকে এখানে অন্তর্ভুক্ত করা হবে না।