শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ-মালেশিয়ার অভ্যন্তরীণ সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার প্রত্যাশ

মোহাম্মদ খাইরুল আমিন • 01 ফেব্রুয়ারি 2022, 09:54 রাত • 268 বার পঠিত
বাংলাদেশ-মালেশিয়ার অভ্যন্তরীণ সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার প্রত্যাশ

বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুভেচ্ছা বার্তায় তিনি সামনের দিনগুলোতে কুয়ালালামপুরের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ তথ্য জানায়।

টুইটে বলা হয়, বাংলাদেশ-মালয়েশিয়া কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালয়েশিয়ার সরকার ও ভ্রাতৃপ্রতিম দেশটির জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।