শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ বিমানে পাঁচ থেকে দশ গুণ বেশি ভাড়া চাওয়া হচ্ছে

অনলাইন নিউজ পোর্টাল • 29 জুন 2020, 11:26 দুপুর • 314 বার পঠিত
বাংলাদেশ বিমানে পাঁচ থেকে দশ গুণ বেশি ভাড়া চাওয়া হচ্ছে

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে টানা তিন মাস আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল বন্ধ রাখার পর গত ১৬ইশে জুন থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালু করা হয়েছে। প্রতি সপ্তাহে হাতে গোনা কয়েকটি ফ্লাইট চলাচলের কারণে বাংলাদেশে ছুটি কাটাতে আসা অভিবাসীরা সময় মতো ফিরে যেতে পারবেন কিনা, সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

রিটার্ন টিকেট করেও অনেক সিট পাচ্ছেন না। আবার যারা রিটার্ন টিকেট করতে পারেননি তাদের কাছে চাওয়া হচ্ছে পাঁচ থেকে ১০ গুণ বেশি দাম।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২১শে মার্চ প্রথমে ১০টি দেশে বিমান চলাচল স্থগিত করে বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। এরপর লকডাউনের সময়সীমা বাড়ার সাথে সাথে বিমান বন্ধের সময়সীমাও বাড়তে থাকে। এরপর পহেলা জুন থেকে অভ্যন্তরীণ রুটে এবং ১৬ই জুন থেকে আন্তর্জাতিক কয়েকটি রুটে সীমিত পরিসরে বিমান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ বিমান শুধুমাত্র কাতার এয়ারওয়েজ এবং এমিরেটস হাতে গোনা কয়েকটি রুটে ফ্লাইট পরিচালনা করতে পারছে। এমন অবস্থায় যারা রিটার্ন টিকেট করে এসেছেন তাদেরকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সিট দিচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আর যারা টিকেট করেননি তাদের কাছে চাওয়া হচ্ছে ৫ থেকে ১০ গুণ বেশি দাম।