শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

অনলাইন নিউজ পোর্টাল • 22 ডিসেম্বর 2020, 09:42 সকাল • 247 বার পঠিত
বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

 বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ।

সূত্রটি জানায়, ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌরুটের দিক নির্দেশনা বাতি ঝাপসা হয়ে আসে। দূরত্ব নির্ণয় করতে না পারায় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়। এ অবস্থায় ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ জানান, ভোর ৬ টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।