বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী মারা গেছেন
অনলাইন নিউজ পোর্টাল
•
25 মে 2021, 12:03 দুপুর
•
282 বার পঠিত
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। হাবীবুল্লাহ সিরাজী ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা শোক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।
গত ২৬ এপ্রিল পাকস্থলীর সমস্যার কারণে ওই হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন ২৭ এপ্রিল রাত ৮টার দিকে অস্ত্রোপচার করে তার শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়। এরপর থেকেই তিনি আইসিউতে ছিলেন।