শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বান্দরবানে যৌথ অভিযানে দুই কেএনএফ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন • 08 এপ্রিল 2024, 07:55 বিকাল • 310 বার পঠিত
বান্দরবানে যৌথ অভিযানে দুই কেএনএফ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলার বেথেলপাড়ায় আজ যৌথ বাহিনীর তল্লাশী অভিযানে কেএনএফ এর দুইজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যৌথ বাহিনীর এই অভিযানে ৭টি দেশী বন্দুক, ২০ রাউন্ড গুলি, ল্যাপটপ, ইউনিফর্ম ও বুট উদ্ধার করা হয়েছে।