বান্দরবানে ধারালো অস্ত্রে নারীকে কুপিয়ে হত্যা
বান্দরবানের লামা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্রে থ্যাংচিং মার্মা (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ত্রিডেবাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত থ্যাংচিং মার্মা ত্রিডেবাপাড়ার বাসিন্দা মংহ্লা মার্মার স্ত্রী।
এ ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত অ্যালাউ মার্মা নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার মৃত উকেনো মার্মার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, থ্যাংচিং মার্মা ও অ্যালাউ মার্মার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থ্যাংচিং মার্মা ত্রিডেবাপাড়ার পাশ দিয়ে নিজ ঘরে যাচ্ছিলেন।
এ সময় থ্যাংচিং মার্মাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান একই পাড়ার অ্যালাউ মার্মা। এতে ঘটনাস্থলেই থ্যাংচিং মার্মার মৃত্যু হয়।
লামা থানা পুলিশের ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ঘটনায় জড়িত অ্যালাউ মার্মা নামে আটক করা হয়েছে।