শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাখমুত "একটি জীবন্ত নরক হয়ে উঠেছে" বললেন একজন ইউক্রেনীয় কমান্ডার

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 30 জানুয়ারী 2023, 09:42 রাত • 247 বার পঠিত
বাখমুত "একটি জীবন্ত নরক হয়ে উঠেছে" বললেন একজন ইউক্রেনীয় কমান্ডার

সিএনএন এর মতে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত এবং এর আশেপাশে লড়াইয়ের তীব্রতাকে  "একটি জীবন্ত নরক" বলে অভিহিত করেছেন ভলোদিমির নাজারেনকো নামের একজন ইউক্রেনীয় কমান্ডার। রাশিয়ান বাহিনী কোস্তিয়ানতিনিভকা-বাখমুত মহাসড়কের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, সোমবার ইউক্রেনীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বলেছেন। 
ঐ কমান্ডার আরো বলেন বাখমুতে মূলত রাশিয়ান প্যারাট্রুপারদের বদলে ওয়াগনার যোদ্ধারা লড়াই করছেন কিন্তু ওয়াগনার যোদ্ধারা সুবিধা করতে না পারায় রাশিয়ান প্যারাট্রুপারদের উপস্থিতিও সেখানে বাড়ছে। 

নাজারেঙ্কো বলেন, ইউক্রেনীয় যোদ্ধারা "অবিশ্বাস্য কাজ করছে" এবং তারা "প্রকৃত নায়ক"। "শত্রু কোস্তিয়ানতিনিভকা-বাখমুত মহাসড়কের নিয়ন্ত্রণ নেওয়ার মরিয়া চেষ্টা করছে। তারা এতে সফল হচ্ছে নাবরং শত্রুরা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে।" 

সিএনএন ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে দাবি যাচাই করতে পারেনি।