শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

বাজেটে বেসামরিক বিমান ও পর্যটনে ৪ হাজার ৩২ কোটি টাকা বরাদ্দ

অনলাইন নিউজ পোর্টাল • 04 জুন 2021, 06:17 বিকাল • 899 বার পঠিত
বাজেটে বেসামরিক বিমান ও পর্যটনে ৪ হাজার ৩২ কোটি টাকা বরাদ্দ

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য চার হাজার ৩২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে ২০২০-২১ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য তিন হাজার ৬৮৮ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছিল। সেই হিসেবে গত বছরের প্রস্তাবিত বরাদ্দের তুলনায় এবারের প্রস্তাবিত বরাদ্দ ৩৪৪ কোটি টাকা বেশি।

সর্বশেষ অর্থবছরে সংশোধিত বাজেটে এ মন্ত্রণালয়ে বরাদ্দ দেয়া হয়েছিল দুই হাজার ৯৮৪ কোটি টাকা। সেই হিসেবে গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেটে এক হাজার ৪৮ কোটি টাকা বেশি বরাদ্দ দেয়ার হয়েছে।