শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাজেট অনুমোদন ২২ জুন, ঈদে অর্থনীতিতে প্রভাব নেই - অর্থ উপদেষ্টা

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 04 জুন 2025, 11:22 রাত • 177 বার পঠিত
বাজেট অনুমোদন ২২ জুন, ঈদে অর্থনীতিতে প্রভাব নেই - অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ২২ জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন হবে। ১৯ জুন পর্যন্ত বাজেট নিয়ে মতামত দেওয়া যাবে। তিনি বলেন, ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না কারণ ব্যবসায়ীরা তাদের মতো কাজ চালিয়ে যাবেন।

বৈঠকে পুলিশের জন্য গাড়ি, সার, এলএনজি কেনার প্রস্তাবও অনুমোদন হয়েছে। বাজেটে দরিদ্রদের জন্য সুখবর রয়েছে এবং এটি সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা।

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক ছুটির সময়ে ব্যাংক খোলা রাখার পরিকল্পনা করেছে। বিশ্বের অন্য দেশে দীর্ঘ ছুটির আয়োজন থাকা স্বত্ত্বেও অর্থনীতির কার্যক্রম থেমে যায় না বলেও তিনি মন্তব্য করেছেন।