শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাহরাইনে কারা বন্দীদের মুক্তি দাবিতে মিছিল-সমাবেশ

অনলাইন নিউজ পোর্টাল • 05 এপ্রিল 2021, 07:53 বিকাল • 1,130 বার পঠিত
বাহরাইনে কারা বন্দীদের মুক্তি দাবিতে মিছিল-সমাবেশ

বাহরাইনের কারাগারে আটক বন্দীদের মুক্তির দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দেশটির জনগণ। বাহরাইনে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি  ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এসব বন্দির মুক্তি দাবি করছেন তাদের স্বজনরা।

বন্দীদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে রবিবার অনুষ্ঠিত সমাবেশ থেকে আলে-খলিফা সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। এরইমধ্যে বাহরাইনের কারাগারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। কারাগারে কত সংখ্যক বন্দী করোনায় আক্রান্ত হয়েছেন সে সম্পর্কে সরকার সঠিক তথ্য না দেয়ায় তার নিন্দা জানিয়েছেন সমাবেশের আয়োজকরা। এসময় বিক্ষোভকারীরা আলে-খলিফা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। 

এর আগে গত বৃহস্পতিবার বাহরাইনের সবচেয়ে প্রভাবশালী ও প্রবীণ আলেম শেখ ঈসা কাসিম সতর্ক করে বলেছেন, বন্দীরা কারাগারে মৃত্যুর মুখোমুখি অবস্থান করছেন। তিনিও বন্দীদের মুক্তি দাবি করেন।

সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্যের অবসান এবং জনগণের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা প্রবর্তনের দাবিতে ২০১১ সাল থেকে বাহরাইনে সরকার-বিরোধী আন্দোলন চলে আসছে। আন্দোলন দমনের অংশ হিসেবে সরকার হাজার হাজার নাগরিককে আটক করে কারাগারে রেখেছে।