বাহরাইনে ইরানি ড্রোন হামলায় আহত ২
মোহাম্মদ খাইরুল আমিন
•
09 এপ্রিল 2026, 11:28 দুপুর
•
105 বার পঠিত
বাহরাইনে ইরানের ড্রোন হামলায় দুই জন সামান্য আহত হয়েছেন| বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ইরানি আগ্রাসনের ফলে দুই জন নাগরিক সামান্য আহত হয়েছেন| সিত্রা এলাকায় ইরানি একটি ড্রোন প্রতিহত করার সময় এর ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
মানামা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।