শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাহরাইনে বাড়ান হয়েছে মসজিদ বন্ধের সময়সীমা

অনলাইন নিউজ পোর্টাল • 18 জুলাই 2020, 11:06 দুপুর • 279 বার পঠিত
বাহরাইনে বাড়ান হয়েছে মসজিদ বন্ধের সময়সীমা

করোনাভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে মসজিদে জামাতে নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী করোনা সংক্রমণের সংখ্যা পর্যাপ্ত পরিমাণ না কমা পর্যন্ত মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ থাকবে।

এ নিয়ে বাহরাইনের দ্য দুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্সের পক্ষ থেকে বলা হয়, জনগণের উচিৎ এই বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে পরিবার ও দেশের কথা ভেবে সর্বোচ্চ দায়িত্ববোধকে জাগ্রত করা এবং গুরুত্বসহকারে প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা মেনে চলা।

করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিলে গত ২৩ মার্চ সন্ধ্যা থেকে বাহরাইনে মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ করে দেয়া হয়। বাহরাইনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৪ জন। মারা গেছেন ১২৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩০ হাজার ৮০৯ জন।