বাহারী নামে দেশসেরা গরুগুলো বাজারে
বাহারী নামে দেশসেরা গরুগুলো বাজারে
আসন্ন কুরবানির ঈদকে উপলক্ষ করে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাহারী নামে দেশসেরা গরুগুলোর প্রদর্শনী। দাম হাকা হচ্ছেও মোটা অংকের।
সাড়ে চার বছর বয়সের জিদান। ওজনে সাড়ে ১৩শ কেজি ওজনের অধিকারী। নাহ..! এটা কোনো মানুষের নাম বা ওজন নয়। বরং আসন্ন কুরবানিকে উপলক্ষ করে খামারী আদর করে নাম দিয়েছে জিদান। দাম হাঁকাচ্ছে ৪৫ লক্ষ টাকা। এজন্য জিদান এবারের বাজারের সেরা গরুর তকমা নিয়ে বসে আছে।
একই খামারীর আরেকটি গরু। নাম দিয়েছে ভিলেন। ১৩শ বিয়াল্লিশ কেজি ওজনের এই ভিলেনের দাম হাকা হচ্ছে ৪২ লক্ষ টাকা। লাল রংয়ের এই ভিলেন নামক গরুটি দেখতেও বেশ নাদুস নুদুস। দেখা মাত্রই যে কারো নজর কাড়বে। আচরণে বেশ শান্ত বিধায় এটা সকলের নজরে ও পড়ে।
এই ভিলেনকে টক্কর দিতে মাঠে নেমেছে 'শাহী ওয়াল' নামক গরু। উল্লেখ করার মতো পিঠের গজ আর নজরে পড়ার মতো বিশালাকৃতির দেহ। এ যেনো আস্ত একটি হাতি।
এগুলো ছাড়াও অন্যান্য খামারীরা ৯শ থেকে সাড়ে ৯শ কেজির গরু গুলোর দাম ধরালো ১৫থেকে ১৬ লক্ষ টাকা।
সবথেকে বড় এবং সুদর্শনীয় গরুগুলোকে বাজারে হাজির করতে শুরু হয়েছে রীতিমতো প্রতিযোগিতা। এগুলোর মধ্যে ১৩শ কেজি ওজনের বদমেজাজি 'মগাম্বর' এর দাম চাওয়া হচ্ছে ২৫ লক্ষ টাকা। এই মগাম্বরকে টক্কর দিতে একই খামারীর আরও দুটি লাল ও ব্রাউন রংয়ের গরু আসছে বাজারে। নাম 'শেহজাদা ও মন্টু'। শেহজাদার ওজন সাড়ে ৯শ কেজি। দাম ধরা হয়েছে ২৭ লক্ষ টাকা। অপরদিকে ব্রাউন রংয়ের মন্টুর ওজন সাড়ে ৯শ কেজি। দাম হাকা হচ্ছে ২০ লক্ষ টাকা।
এবার রাজধানীর হাতিরঝিলে দেখা মিলবে কুচকুচে কালো রংয়ের গরু 'পাঠান'। ১হাজার ১শ কেজি ওজনের এই পাঠানের দাম হাকা হচ্ছে ৩৫ লক্ষ টাকা। আবার পাঠানের বিপরীতেই আইকনিক বলি হিসাবে থাকছে মি. বাংলাদেশ। ১২শ কেজি ওজনের মি.বাংলাদেশের দাম পড়বে ৪০ লক্ষ টাকা।
বিশাল চওড়া, নাদুস নুদুস বডি, আকর্ষণীয় রং দেখে যে কারোরই কিনে নিয়ে আসতে মন চাইবে। কিন্তু বিগ এমাউন্টে ক্রয় করার সাধ্য কয়জনের আছে!
যদিও ঈদুল আজহার বাকি ১ মাসের মতো কিন্তু ইতিমধ্যেই বিশাল দেহের বাহারী নামের গরুগুলোর শুরু হয়েছে দরদাম। তবে, এখনও মাঝারী ও ছোট আকারের গরুগুলো বাজারে উঠেনি।