শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাগেরহাটের বাসস্ট্যান্ডে ৭ দোকান আগুনে পুড়ে ছাই

অনলাইন নিউজ পোর্টাল • 16 জুন 2021, 11:59 দুপুর • 814 বার পঠিত
বাগেরহাটের বাসস্ট্যান্ডে ৭ দোকান আগুনে পুড়ে ছাই

বাগেরহাটের মোরেলগঞ্জে বাসস্ট্যান্ডে ৭টি দোকান  আগুনে পুড়ে ছাই এবং আরও ৩টি দোকানের আংশিক পুড়ে গেছে। আজ বুধবার সকাল ৭টার দিকে মোরেলগঞ্জ সদরের নব্বইরশি বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মোরেলগঞ্জের  স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ জানিয়েছেন।
 
 ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হচ্ছেন- মুদি ও মাছের খাবারের দোকানি আবু বকর হাওলাদার, পান্না চাপরাশী, সেলুন ব্যবসায়ী দুলাল শীল, ফল ব্যবসায়ী মহারাজ তালুকদা, মোস্তাফা শেখ, শহিন শেখ, চা দোকানি আকন।

এছাড়াও আরো কিছু লো কের দোকান , লাল মিয়া শেখের চায়ের দোকান, মিলন শেখের দোকান মুদি দোকান ও জুয়েল মাঝির কসমেটিক্সের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।