শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাগেরহাটে দুই লাখ মিটার ইলিশের জাল বাজেয়াপ্ত

অনলাইন নিউজ পোর্টাল • 14 অক্টোবর 2021, 06:47 বিকাল • 266 বার পঠিত
বাগেরহাটে দুই লাখ মিটার ইলিশের জাল বাজেয়াপ্ত

সময়টা এখন মা ইলিশের ডিম দেয়ার মৌসুম। সেই সুযোগে কিছু অসাধু মৎস ব্যবসায়ী নির্বিচারে শিকার করে চলছে মা ইলিশ। 
বাগেরহাটে ইলিশ আহরণে নিষেধাজ্ঞার দশ দিনে অবৈধভাবে ইলিশ শিকারের চেষ্টার অপরাধে দুই লাখ মিটার ইলিশের জাল জব্দ করা হয়েছে। ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর রাত পর্যন্ত বাগেরহাট জেলার ৯ উপজেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

এই সময়ে ১৬৩টি অভিযান চালিয়েছে বাগেরহাট জেলা মৎস্য বিভাগ। এছাড়া ২৭টি ভ্রাম্যমাণ আদালত, ৭টি মামলা, ৮ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৫ কেজি ৭০০ গ্রাম ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগের কর্মকর্তারা।