শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাগেরহাটে ৪ জন হরিণ শিকারী চামড়াসহ আটক

অনলাইন নিউজ পোর্টাল • 03 জুলাই 2021, 07:49 বিকাল • 272 বার পঠিত
বাগেরহাটে ৪ জন হরিণ শিকারী চামড়াসহ আটক

দুষ্টু অসাধু লোকের করাঘাতে পিষ্ঠ দেশের বনজসম্পদ। বাগেরহাটের শরণখোলায় দুটি হরিণের চামড়াসহ চার চোরা শিকারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (৩ জুলাই) ভোরে শরণখোলা উপজেলার  শরণখোলা-সোনাতলা বেড়িবাঁধ কাঁচা রাস্তার উপর থেকে এদেরকে আটক করে র‍্যাব-৬ এস সদস্যরা। 

আটককৃতরা হলেন, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আমির মল্লিকের ছেলে মোঃ জাকির মল্লিক(৪৫) ও তার ছেলে মো. ওমর সানী মল্লিক (১৯), দক্ষিনরাজাপুর গ্রামের মো. নূরুল হক ফরাজীর ছেলে মো. মাসুম ফরাজী (৩০) এবং একই গ্রামের মো. আমির পহলানের ছেলে মো. হাজিফুর পহলান (৩৫)। আটককৃতদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইন (সংশোধিত ২০০০) এবং বণ্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের পূর্বক শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।