বাগেরহাটে ২২২ বস্তা সরকারি চাল মজুদ, জরিমানা ৩০ হাজার টাকা
মোহাম্মদ খাইরুল আমিন
•
08 জুন 2022, 09:58 সকাল
•
178 বার পঠিত
বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে অভিযান চালিয়ে মক্কা অটো রাইস মিলসের গোডাউন থেকে সরকারি বস্তায় রাখা ২২২ বস্তা চাল জব্দ করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মারজানা আক্তার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই চাল জব্দের আদেশ দেন।
অবৈধভাবে লাইসেন্সবিহীন চাল ব্যবসা পরিচালনা করার অপরাধে মিল মালিক মোহাম্মাদ আলীর জামাতা ও মিলের তত্ত্বাবধায়ক আল মামুনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ চালগুলো জেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে।