শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাড্ডায় মিষ্টির দোকানের আগুন নিয়ন্ত্রণে

মোহাম্মদ খাইরুল আমিন • 28 মার্চ 2023, 02:18 দুপুর • 729 বার পঠিত
বাড্ডায় মিষ্টির দোকানের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা রাজধানীর বাড্ডা লিংক রোডের একটি মিষ্টির দোকানের ভয়াবহ লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

জানা যায় আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দোকানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে মিষ্টির দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।