শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাড্ডায় আগুন: বাবা-মায়ের পর সন্তানের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 29 মার্চ 2022, 04:00 দুপুর • 385 বার পঠিত
বাড্ডায় আগুন: বাবা-মায়ের পর সন্তানের মৃত্যু

রাজধানী বাড্ডায় গ্যাসের আগুণে দগ্ধ হয়ে বাবা-মা মারা যাওয়ার পর এবার না ফেরার দেশে চলে গেল সাত বছরের সন্তান সাফিয়ানও। মঙ্গলবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি সূত্রে এই খবর জানা গেছে।

গত বুধবার সকালে বাড্ডার একটি বাসায় আগুন লাগে। দুই সন্তান ও স্বামী-স্ত্রীর সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যার দিকে মারা যান পরিবারের কর্তা সাফিয়ানের বাবা আবু সাঈদ (৩৮)।

আগুনে দগ্ধ হওয়ার পর লড়ে যাচ্ছিলেন আবু সাঈদের স্ত্রী রেখা (৩৫)। কিন্তু এক দিন আগে তিনিও মারা যান। শরীরে ২৫ শতাংশ পোড়া নিয়ে সাফিয়ান ও ১১ শতাংশ পোড়া নিয়ে তার ৯ বছর বয়সী বোন সাফা হাসপাতালে লড়াই করছিল। সাফিয়ান তো চলেই গেল।

বার্ন ইনস্টিটিউটে একাকী এখন যন্ত্রণায় কাতরাচ্ছে সাফা। 

বাড্ডার সাতারকুলে এলাকার একটি তিন তলা বাড়ির দ্বিতীয় তলায় বেসবাস করতো এই পরিবার। ২৩ মার্চ রান্নাঘরের আগুনে পরিবারের সবাই দগ্ধ হন। জানা যায়, কোনোভাবে রান্নাঘরের গ্যাসের লিকেজ হয়েছিল। সকাল চুলা ধরাতে গিয়ে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে।