শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাড়ছে না ভাড়া, অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস: বিআরটিএ চেয়ারম্যান

মোহাম্মদ খাইরুল আমিন • 12 জানুয়ারী 2022, 06:12 বিকাল • 390 বার পঠিত
বাড়ছে না ভাড়া, অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস: বিআরটিএ চেয়ারম্যান

স্বাস্থ্যবিধি মেনে আগামী শনিবার থেকে  অর্ধেক যাত্রী নিয়ে সড়কে চলাচল করবে বাস। তবে এ ক্ষেত্রে নতুন করে ভাড়া বাড়ানো হয়নি। বিদ্যমান ভাড়ায় যাত্রী পরিবহন করবেন বাস মালিকরা। 

বুধবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১৩ জানুয়ারি থেকে  মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়। 

তবে এ নির্দেশনার পর থেকেই ভাড়া বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ দেওয়া শুরু করেন বাস মালিকরা। এ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় বনানীতে বুধবার দুপুরের পর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠকে বসে বিআরটিএ। ওই বৈঠকে বাসভাড়া না বাড়িয়ে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেয়া হয়। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। 

এদিকে বৈঠক শুরুর আগে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, আমরা জনস্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত নিতে চাই না। আমরা বৈঠকে বসব, কথা বলব, তারপর সিদ্ধান্ত হবে।