বাদাম তোলার সময় বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
মোহাম্মদ খাইরুল আমিন
•
19 মে 2022, 02:10 দুপুর
•
215 বার পঠিত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামে তিন কৃষক বাদাম তোলার সময় ভয়ঙ্কর বজ্রপাতে মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৪ জন।
আজ বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহত এবং আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে সুন্দর পাহাড়ি গ্রামে বাদাম ক্ষেতে বাদাম তুলছিলেন কৃষকরা। দুপুরের দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে কৃষকরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে তিনজন মারা যান। সঙ্গে থাকা আরো ৪ জন গুরুতর আহত হন।
তবে ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, নিহত ও আহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।