শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাবুনগরীর খাদেম ৪ দিনের রিমান্ডে

অনলাইন নিউজ পোর্টাল • 22 মে 2021, 09:46 রাত • 130 বার পঠিত
বাবুনগরীর খাদেম ৪ দিনের রিমান্ডে

হেফাজত ইসলামের  কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরীর খাদেম ইনআমুল হাসান ফারুকীকে জিজ্ঞাসাবাদ করতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার বিকেলে পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদন আমলে নিয়ে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

 গত শুক্রবার রাতে র‍্যাব-৭ চট্টগ্রামের একটি দল চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকা থেকে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে দুপুরেতাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়।

আল্লামা জুনায়েদ বাবুনগরীর খাদেম সব কাজের  সাহায্যে কর্মরত ছিলেন,  ফারুকী বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের সব ধরনের খবর গণমাধ্যমে পাঠাতেন। হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন তিনি।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির গণমাধ্যমকর্মীদের বলেন, হাটহাজারীতে সহিংসতার মামলায় আসামি ইনামুল হাসান ফারুকীকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।