শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাবার পিছু নিয়ে রাস্তায় বেড় হওয়ায় ছোট্ট শিশু, পিষে মারল গাড়িচালক

অনলাইন নিউজ পোর্টাল • 28 আগস্ট 2021, 11:56 দুপুর • 234 বার পঠিত
বাবার পিছু নিয়ে রাস্তায় বেড় হওয়ায় ছোট্ট শিশু, পিষে মারল গাড়িচালক

রাজধানীর  মিরপুর ১১ নম্বর আদর্শনগর এলাকায় মুরগি বহনকারী গাড়িচাপায় সায়েম (৩) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা  জানান, সকাল সাড়ে ৭টার দিকে আদর্শনগরে ২২ তলা গার্মেন্টের সামনে একটি আড়তে মুরগি আনলোড করে অন্যত্র যাচ্ছিল গাড়িটি। ওই সময় সায়েম তার বাবার পিছু নিয়ে রাস্তায় বের হয়।  

 আদর্শনগর ১৩ নম্বর গলির পশ্চিম পাশে পৌঁছামাত্র দ্রুতগতির মুরগির গাড়ির সামনের চাকায় চাপা পড়ে শিশুটি। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে গাড়িটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়।  

নিহত সায়েমের মা রোজী জানান, সকালে তার স্বামী মুরগি জবাই দিতে রাস্তায় বের হন। ওই সময় সায়েমও তার পিছু নেয়। ছেলে যে তার পিছু নিয়েছে তা জানত না তার বাবা। এর পর কিছু সময় পর দুর্ঘটনাটি ঘটে।  

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।