শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাবার লাশ গাড়ির ছাদে বেঁধে শ্মশানে নিয়ে গেল ছেলে!

অনলাইন নিউজ পোর্টাল • 26 এপ্রিল 2021, 03:12 দুপুর • 254 বার পঠিত
বাবার লাশ গাড়ির ছাদে বেঁধে শ্মশানে নিয়ে গেল ছেলে!

 গাড়ির ছাদে বাবার দেহ অন্ত্যেষ্টির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে । পরে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ ঘটনা ভারতের উত্তর প্রদেশের। অক্সিজেনের অভাবে মানুষের এই হাহাকার। প্রতি মুহূর্তে মারা যাচ্ছে মানুষ।

  ছবিতে দেখা যাচ্ছে, একটি লাল গাড়ির ছাদে সাদা চাদরে মোড়া একটি দেহ। এটি আগ্রার মোহিত নামের এক ব্যক্তির বাবার মরদেহ, যিনি সম্প্রতি করোনায় মারা গেছেন। কিন্তু শেষকৃত্যের জন্য মরদেহ নিয়ে যাওয়ার কোনো গাড়ি পাওয়া যায়নি। অবশেষে নিজেদের গাড়ির ছাদে বাবার দেহ বেঁধে নিয়ে যান শেষকৃত্যের জন্য। এদিকে উত্তর প্রদেশে শেষকৃত্যের জন্য শ্মশানের বাইরে দীর্ঘ সারি। টিকিট কেটে অপেক্ষা করতে হচ্ছে মানুষকে।