শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাবার দেয়া উপহারে কলেজছাত্র নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 28 ডিসেম্বর 2020, 10:45 দুপুর • 383 বার পঠিত
বাবার দেয়া উপহারে কলেজছাত্র নিহত

ছেলের অবদার রাখতে গিয়ে কিছু দিন আগে ইমনের বাবা ইমনকে একটি মোটরসাইকেল কিনে দেন। আর সেই মোটরসাইকেল দুর্ঘটনায় রোববার রাতে সড়কে ঝরল তার প্রাণ।

 

 

জানা যায়, শরীয়তপুরের গোসাইরহাটে মোটরসাইকেল ও বেবি ট্যাক্সির সংঘর্ষে আবু সাঈদ ইমন মল্লিক (১৯)। নিহত হয়েছেন।


রোববার সন্ধ্যায় গোসাইরহাট উপজেলার পূর্ব মাদারীপুর (ডামুড্যা) কালীখোলা গোরস্তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ ইমন মল্লিক ডামুড্যা উপজেলার শিধলকুড়া গ্রামের শাজাহান মল্লিকের ছেলে। তিনি এবার সরকারি পূর্ব মাদারীপুর কলেজ (ডামুড্যা) থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোসাইরহাট থানার ওসি মো. মোল্লা শোয়েব আলী বলেন, সন্ধ্যায় ইমন মোটরসাইকেলে গোসাইরহাট যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেবি ট্যাক্সির সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত ইমনকে স্থানীয় লোকজন উদ্ধার করে গোসাইরহাট হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।