শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাবা-মায়ের পর চলে গেল ২ বছরের মেয়েটাও

মোহাম্মদ খাইরুল আমিন • 26 এপ্রিল 2022, 11:40 দুপুর • 222 বার পঠিত
বাবা-মায়ের পর চলে গেল ২ বছরের মেয়েটাও

সোমবার ভোরে মারা গেছেন বাবা-মা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিল নিহত ওই দম্পতির ২ বছরের মেয়ে।  মঙ্গলবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে এক পরিবারের তিনজনের দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছিল। ২০ এপ্রিলের সেই দুর্ঘটনার পর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত ছিলেন বাবা-মা আব্দুল করিম (৩০), খাদিজা (২৫) ও তাদের মেয়ে ফাতেমা (২)।

করিমের শরীর ৫৪ শতাংশ পুড়ে গিয়েছিল। খাদিজার ৯৫ শতাংশই জ্বলে যায়। আর মেয়ে ফাতেমার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বাবা-মায়ের মৃত্যুর একদিন পর ফাতেমাও মারা গেল। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।  

পুলিশ ও নিহতের আত্মীয়রা জানান, গত বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ী থানার  কোনাপাড়া আড়াবাড়ি বটতলার আব্দুল কালামের ৪তলা বাড়ির নিচ তলায় হঠাৎ ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়। এতে একই পরিবারের তিন জন দগ্ধ হন। বিস্ফোরণ ফ্রিজের কম্প্রেসার থেকে হয়েছে বলে দাবি করছেন তাদের পরিবার। তবে, পুলিশ ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ  জানিয়েছে, ফ্রিজের কম্প্রেসার নয়, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।