বাবা-মার সাথে ঝগড়া করে ঘর পুড়িয়ে দিল মাদকাসক্ত ছেলে
বাবা-মায়ের সঙ্গে ঝগড়ার জেরে বসত ঘরে আগুন লাগিয়ে দিয়েছে মাদকাসক্ত ছেলে। সেই আগুন নিয়ন্ত্রণ করেছে দমকলবাহিনী।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ফরাজার গ্রামে গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটেছে । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাড়া ফেলেছে এ ঘটনা।
এলাকাবাসীর সঙ্গে আলাপ করে জানা যায়, আল আমিন মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই তার বাবা ও মাকে জ্বালাতন করতেন। এর জেরেই তিনি ঘরে আগুন দেন।
চুনারুঘাট ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ বিজয় সিংহ জানান, এক ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। বেশকিছু মালামাল উদ্ধার করা হয়েছে। তার ধারণা আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, ঘরে আগুন লাগানোর খবর থানায় এসেছে। অভিযুক্ত ছেলে ও তার বাবার; উভয়ের বিরুদ্ধেই থানায় মামলা রয়েছে।