শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অ্যান্দ্রেজ ডুডা আবারো প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন

অনলাইন নিউজ পোর্টাল • 13 জুলাই 2020, 10:02 রাত • 110 বার পঠিত
অ্যান্দ্রেজ ডুডা আবারো প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন

পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো বিজয়ী হয়েছেন দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট অ্যান্দ্রেজ ডুডা। প্রতিদ্বন্দী রাফাল ত্রাসকস্কি’কে খুবই সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করে শনিবারের এই নির্বাচনে জয়লাভ করেন তিনি।

সোমবার এক সংবাদ সম্মেলনে পোল্যান্ডের নির্বাচন কমিশন জানায়, প্রেসিডেন্ট ডুডা মাত্র ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন, যা কিনা ১৯৮৯ সালে দেশটিতে কমিউনিজমের সমাপ্তির পর সবচেয়ে কম ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার রেকর্ড। এবারের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিলো ইইউ’র সঙ্গে পোল্যান্ডের আন্তরিকতাহীন সম্পর্কের ভবিষ্যৎ।

ডুডা একজন রক্ষণশীল ডানপন্থী রাজনীতিবিদ এবং দেশটির ক্ষমতাসীন জোট সরকারের প্রধান। তার প্রতিদ্বন্দী ত্রাসকস্কি রাজধানী ওয়ারসো –এর মেয়র এবং একজন উদারপন্থী রাজনীতিবিদ। ক্ষমতায় থাকাকালীন সময় ডুডার বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হলেও তিনি আবারো জয়লাভ করতে যাচ্ছেন এটা ধারণা করা হচ্ছিলো।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের পুর্ণাঙ্গ ফলাফল এখনো হাতে না আসলেও ৯৯ শতাংশ ফলাফল পাওয়া গিয়েছে। সেই ফলাফল অনুযায়ী ডুডার বিজয় নিশ্চিত হয়েছে।