শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

অ্যালেক্সি নাভালনিকে কারা হাসপাতালে নেওয়া হয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 20 এপ্রিল 2021, 09:01 রাত • 223 বার পঠিত
অ্যালেক্সি নাভালনিকে কারা হাসপাতালে নেওয়া হয়েছে

অ্যালেক্সি নাভালনিকে অবশেষে হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল সোমবার তাকে একটি কারা হাসপাতালে স্থানান্তর করা হয় বলে দেশটির কারা কর্তৃপক্ষ জানিয়েছে। 

৪৪ বছর বয়সী নাভালনি রাশিয়ার সুপরিচিত বিরোধী নেতা। তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক। নাভালনি গত ৩১ মার্চ থেকে কারাগারে অনশন শুরু করেন। পিঠে তীব্র ব্যথা ও পায়ের অসাড়তার জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা না পেয়ে তিনি অনশনে যান।

কারাবন্দী নাভালনির স্বাস্থ্য নিয়ে দেশ-বিদেশে উদ্বেগ-উৎকণ্ঠা ও আন্তর্জাতিক হুঁশিয়ারির পর তাকে হাসপাতালে নেয়া হলো। নাভালনির কিছু হলে তার জন্য মস্কো দায়ী থাকবে বলে সতর্ক করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

রাশিয়ার কারা কর্তৃপক্ষ নাভালনিকে হাসপাতালে স্থানান্তর নিয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, চিকিৎসকদের একটি কমিটি নাভালনিকে হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়। এই বিশেষায়িত হাসপাতালটি ভ্লাদিমির অঞ্চলের আরেকটি কারাগারে অবস্থিত।
 
তবে নাভালনিকে ঠিক কী চিকিৎসাপত্র দেওয়া হয়েছে, চিকিৎসাপত্রে তার সম্মতি আছে কিনা, সে সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক বা প্রতিনিধিরা কিছুই জানেন না।