আয়া সোফিয়ার উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ
অনলাইন নিউজ পোর্টাল
•
24 জুলাই 2020, 11:21 দুপুর
•
241 বার পঠিত
তুরস্কের আয়া সোফিয়ার উদ্বোধন অনুষ্ঠানে যে সব আন্তর্জাতিক নেতৃবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে অন্যতম পোপ ফ্রান্সিস।
আজ শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আয়া সোফিয়া মসজিদের। এক থেকে দেড় হাজার বিশিষ্ট ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়েছে এ অনুষ্ঠানে।
আরো কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানকেও আয়া সোফিয়ার উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আজারবাইজান, কাতারের নেতৃবর্গ অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে। তবে পোপ অংশ গ্রহণ করবেন কিনা এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
এর আগে আয়া সোফিয়ার মসজিদে প্রত্যাবর্তনের যখন ঘোষণা হয়, তখন আয়া সোফিয়ার জন্য বেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছিলেন পোপ।