শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

আওয়ামী লীগ, বিএনপির সমাবেশ কেন্দ্র করে ঢাকায় পথে পথে ভোগান্তি

মোহাম্মদ খাইরুল আমিন • 28 অক্টোবর 2023, 11:21 দুপুর • 265 বার পঠিত
আওয়ামী লীগ, বিএনপির সমাবেশ কেন্দ্র করে ঢাকায় পথে পথে ভোগান্তি

বিএনপির মহসমাবেশ আজ। এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশ পথের বিভিন্ন পয়েন্টে পুলিশ তল্লামি জোরদার করেছে। খবর পাওয়া গেছে, এর মধ্যে আজ সকালেই সাভারের আশুলিয়া, আমিনবাজার ও ধামরাই থেকে এ০০ এর বেশি মানুষকে পুরিশ আটক করেছে। 

এদিকে ঢাকার প্রবেশমুখ আমিনবাজার। এখানে ঢাকামুখী সব গণপরিবহন রুখে দেওয়া হচ্ছে বলে সরজমিনে দেখা গেছে। সেখানে জিজ্ঞাসাবাদের পর গাবতলী সেতুর পর পের পুলিশের জেরার মুখে পড়ছেন ব্যক্তিরা। 

গাবতলী সেতুর পাশে পুলিশের তল্লাশিচৌকি বসেছে। সকাল প্রায় দশটা পর্যন্ত কোনো গণপরিহন ঢাকায় ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন পেশার মানুষ ও অফিসযাত্রীসহ ঢাকায় আসা যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যের দিকে যেতে হচ্ছে। সে এক বিরাট বড়ম্বনা বলে অভিযোগ তুলছেন এইসব মানুষ। প্রসঙ্গত, ঢাকা এখন পরিবহনের ব্যাপারে অনেকটা ফাকা। রাস্তায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্য কোনো যান প্রায় নেই বললেই চলে।  

পুলিশ বলছে কেবল যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে তাদের আটক করা হচ্ছে। 

আজ ঢাকা উত্তাল থাকার কথা। সরকার তাই সতর্ক। আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ আছে। 

বিএনপি আজ বেলা দুইটার দিকে রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফা দাবিতে সমাবেশ করবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রায় একই সময়ে সমাবেশ করবে আওয়ামী লীগ।

জামায়াতে ইসলামীরও কর্মসূচি আছে। তারা বেলা দুইটায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ বিভিন্ন দাবিতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় মহাসমাবেশ করার গোষণা দিয়ে রেখেছে। পুলিশ অবশ্য জামায়াতকে মহাসমাবেশ করার অনুমতি দেওয়ার কথা জানায়নি।