আতশবাজির শব্দে ভয় পাওয়া শিশুর মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
09 জানুয়ারী 2022, 05:33 বিকাল
•
765 বার পঠিত
কিশোরগঞ্জের ভৈরবে গত ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর স্থানীয় প্রাইমারি স্কুল সংলগ্ন একটি বাড়িতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে আতশবাজি (পটকা) ফোটানো হয়। আতশবাজির শব্দে ভয়ে ঘরে রাখা গরম পানির পাতিলে পড়ে যায় শিশু ইউসুফ। এতে তার সারা শরীর ঝলসে যায়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে সাতদিন পরে শুক্রবার রাতে মারা যায় শিশু ইউসুফ।
শিশু ইউসুফ ভৈরব শহরের ভৈরবপুর মধ্যপাড়া এলাকার হৃদয় মিয়ার ছেলে।