আত্মহত্যা রোধে খুলে ফেলা হচ্ছে হোস্টেলের সিলিং ফ্যান
অনলাইন নিউজ পোর্টাল
•
17 ডিসেম্বর 2021, 12:22 দুপুর
•
864 বার পঠিত
ভারতের বেঙ্গালুরুরে শিক্ষার্থীদের আত্মহত্যা দিন দিন বেড়েই চলছে। এ প্রবণতার ভয়াবহ ভবিষ্যৎ এর দিকে তাকিয়ে হোস্টেল থেকে সিলিং ফ্যান খুলে নিলো বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ সায়েন্সেস (আইআইএসসি)। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ক্যাম্পাসে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতায় রাশ টানতেই এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের।
বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অি সায়েন্সেস’র দুনিয়াজোড়া সুনাম। বিভিন্ন সংস্থার ক্রমতালিকায় দেশে প্রথম সারিতেই তার নাম। এ হেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন আত্মহত্যা করতে না পারেন, সেজন্য ঘর থেকে সিলিং ফ্যান খুলে এমন ফ্যান লাগানো চলছে, যা থেকে ঝুলে পড়া কার্যত অসম্ভব।