শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিতে ভারতের বিশেষ ব্যবস্থা

অনলাইন নিউজ পোর্টাল • 19 আগস্ট 2020, 11:54 দুপুর • 37 বার পঠিত
আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিতে ভারতের বিশেষ ব্যবস্থা

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হতে যাচ্ছে। মঙ্গলবার ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্যই জানিয়েছেন।

করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে গত ২৩ মার্চ থেকে ভারতের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় ‘বন্দে ভারত মিশন’ বিমান সেবা চালু করা হয়েছিল।

এদিকে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরো চারটি দেশের সঙ্গে করোনাকালে দ্বিপক্ষীয় ব্যবস্থায় স্বাভাবিক বিমান চলাচল চালু করার প্রস্তাব দিয়েছে ভারতে। এ দেশগুলো হলো শ্রীলংকা, নেপাল, ভুটান ও আফগানিস্তান। এ দেশগুলোয় যেসব ভারতীয় আটকে পড়েছেন তাদের দেশে ফিরিয়ে আনতে ভারত কাজ করছে বলে জানান বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী।

করোনা পরিস্থিতিতে প্রায় সব দেশেরই আন্তর্জাতিক বিমান চলাচল প্রায় বন্ধ রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যেকার স্বাভাবিক বিমান চলাচলও বন্ধ ছিল।