আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
08 জুন 2021, 10:10 দুপুর
•
755 বার পঠিত
আশুলিয়ায় মহাসড়কে ট্রাকের চাপায় আব্দুল কাদের জিলানী (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নবীনগর-চন্দ্রা মহাসড়কের গতকাল সোমবার রাত ১২টায় আশুলিয়া থানার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আশুলিয়ার পল্লিবিদুৎ এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে৷
পুলিশ জানায়, রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে নবীনগরের দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন আব্দুল কাদের। এসময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০৭৯৩) তাকে চাপা দিলে ঘটনাস্থল থেকে গুরুত্বর অবস্থায় স্থানীয়রা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার সার্জেন্ট সজিব বলেন, 'নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।