শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে ভয়ংকর অগ্নিকান্ড

অনলাইন নিউজ পোর্টাল • 30 জুন 2021, 07:58 সকাল • 254 বার পঠিত
আশুলিয়ায় শ্রমিক কলোনিতে ভয়ংকর অগ্নিকান্ড

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি টিনশেড শ্রমিক কলোনীতে আগুন লেগে অন্তত ২০টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
মঙ্গলবার রাত আনুমানিক ৭টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকার ডা: কবির হোসেনের মালিকানাধীন টিনশেড শ্রমিক কলোনীতে এই আগুনের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমরা আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে কাজ শুরু করি। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পরই আগুন লাগার কারন সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে তিনি।