শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আসতে পারে সাধারণ ছুটির ঘোষণা

অনলাইন নিউজ পোর্টাল • 12 এপ্রিল 2021, 12:44 দুপুর • 232 বার পঠিত
আসতে পারে সাধারণ ছুটির ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন 'বাস্তবায়ন' করেছে সরকার। এ সাত দিনের জন্য আসতে পারে সাধারণ ছুটির ঘোষণাও। এ সংক্রান্ত প্রজ্ঞাপনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। 

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র বলছে, সাধারণ ছুটির ঘোষণা আসছে। আপাতত এক সপ্তাহের হলেও পরিস্থিতি বিবেচনায় পরে এটি আরও এক সপ্তাহ বাড়ানোরও চিন্তাভাবনা আছে। সাধারণ ছুটির মধ্যে গণপরিবহন বন্ধ রাখাসহ অন্যান্য কি কি বিধিনিষেধ থাকবে, সেটি নিয়ে এখন কাজ চলছে। পরিপত্রে এসব বিষয় স্পষ্ট করা হবে।