শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল • 20 সেপ্টেম্বর 2021, 06:42 বিকাল • 223 বার পঠিত
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তিন কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছেন।  

আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষের কাছে চেকটি হস্তান্তর করেন।
এদিকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।