শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আসামে ১০ হাজার মানুষ এনআরসি থেকে বাদ পড়বে

অনলাইন নিউজ পোর্টাল • 15 অক্টোবর 2020, 11:06 দুপুর • 226 বার পঠিত
আসামে ১০ হাজার মানুষ এনআরসি থেকে বাদ পড়বে

প্রায় ১০ হাজারের কাছাকাছি নাম ভারতের আসাম রাজ্যের জাতীয় নাগরিকপুঞ্জি তথা এনআরসি তালিকা থেকে বাদ পড়তে চলেছে ।

বাদ পড়তে চলেছেন সেই সব মানুষের বংশধরেরাও। রাজ্যের কোরঅর্ডিনেটর ঋতেশ দেবশর্মা এই নিয়ে একটি একটি নির্দেশনামা জারি করেছেন। তিনি ডেপুটি কমিশনার ও জেলা রেজিস্ট্রার অফ সিটিজেন রেজিস্ট্রেশনকে জানিয়েছেন, এই বিষয়ে মৌখিক আদেশ জারি করে দিতে। যাতে ওই নাম বাদ দিয়ে দেওয়া হয়।

তিনি জানিয়েছেন, DF (declared foreigners)/DV (‘D’ voters)/PFT (pending in Foreigners Tribunals), এই তিন স্তরের বেশ কয়েকজন মানু্ষ সরাসরি এনআরসির তালিকায় জায়গা পেয়েছেন। তাদের নাম বাদ দিতে হবে।

এছাড়া তিনি মনে করিয়ে দিয়েছেন, প্রশাসন চূড়ান্ত এনআরসির তালিকা প্রকাশের আগে যেকোনো সময় উপযুক্ত নথি ও প্রমাণের ভিত্তিতে নাম বাদ দেয়া বা যুক্ত করার কাজ করতে পারে। গতবছর আগস্ট মাসে অসমের চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশিত হয়। কিন্তু রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এখনো সেটিকে বৈধতা দেয়নি।