শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আরও ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

অনলাইন নিউজ পোর্টাল • 22 সেপ্টেম্বর 2021, 07:37 সকাল • 227 বার পঠিত
আরও ২৪৬ জন ডেঙ্গু রোগী  হাসপাতালে

ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৪৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
ফলে এবছর বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৬ হাজার ২২২ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৪৬ জন। এর মধ্যে ঢাকাতে ২১১ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ৩৫ জন।