আরো ছয়টি জাহাজ সংগ্রহ করবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
অনলাইন নিউজ পোর্টাল
•
25 আগস্ট 2020, 10:49 দুপুর
•
62 বার পঠিত
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) চারটি অয়েল ট্যাংকার ও দুটি বাল্ক ক্যারিয়ারসহ আরো ছয়টি জাহাজ সংগ্রহ করবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বিএসসি’র ৩০৫তম পরিচালনা পর্ষদের সভায় সোমবার এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ছয়টি জাহাজ সংগ্রহের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। অয়েল ট্যাংকারগুলো প্রতিটির ধারণক্ষমতা ১ লাখ ১৪ হাজার মেট্রিক টন ও বাল্ক ক্যারিয়ার প্রতিটির ৮০ হাজার মেট্রিক টন।
এ সময় নৌপ্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএসসিকে আরো শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএসসি প্রশ্নবিদ্ধ না হতে সবাইকে সতর্ক থাকতে হবে।