আরো ছয় লাখ টিকা আনতে চীনে যাচ্ছে বিমান বাহিনীর দু’টি প্লেন
অনলাইন নিউজ পোর্টাল
•
12 জুন 2021, 08:24 রাত
•
1,000 বার পঠিত
করোনা ভাইরাসের আরো ছয় লাখ ডোজ প্রতিষেধক টিকা আনতে রাতে চীন যাচ্ছে বিমান বাহিনীর দু’টি পরিবহন প্লেন।
আইএসপিআরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি সি ১৩০জে পরিবহন প্লেন করোনা ভাইরাসের ছয় লাখ ডোজ টিকা আনার জন্য চীনের উদ্দেশে শনিবার (১২ জুন) রাতে ঢাকা ছাড়বে।
সংশ্লিষ্টরা জানান, আগামী রোববার (১৩ জুন) দ্বিতীয় দফায় চীন সরকারের উপহারের এ ছয় লাখ টিকা দেশে পৌঁছানোর কথা।
এর আগে গত ১২ মে প্রথম দফায় চীন সরকারের উপহারের পাঁচ লাখ করোনা ভাইরাসের টিকা দেশে আসে।