শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আরো ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনা টিকা আনতে যাচ্ছে সরকার

অনলাইন নিউজ পোর্টাল • 05 এপ্রিল 2021, 12:16 দুপুর • 78 বার পঠিত
আরো ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনা টিকা আনতে যাচ্ছে  সরকার

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, সরকার আরো ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনা টিকা আনতে যাচ্ছে। রবিবার তিনি এ তথ্য জানিয়েছেন। জাতীয় সংসদে ছয় মাসের বাজেট বাস্তবায়নের ওপর প্রতিবেদনে তিনি বলেন, এ টিকা বৈশ্বিক উদ্যোগ গ্যাভি কোভেক্সের মাধ্যমে আনা হবে। 

এ সময় অর্থমন্ত্রী বলেন, এরই মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার থেকে ৩ কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। যার আওতায় ৪৮ লাখ ৪০ হাজার টিকা দেয়া হয়েছে। অবশিষ্ট টিকা আনার কাজ চলছে। 

তিনি বলেন,বিশ্বের শীর্ষ ২০টি টিকা প্রদানকারী দেশের অন্যতম হিসেবে আমরা স্থান করে নিয়েছি। ১৮ বছরের ওপরে সবাইকে বিনামূল্যে টিকা দেয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে সরকার।