শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আর্মেনিয়া সেনা প্রত্যাহার না করলে ব্যর্থ হবে যুদ্ধবিরতি: তুরস্ক

অনলাইন নিউজ পোর্টাল • 10 অক্টোবর 2020, 05:38 বিকাল • 268 বার পঠিত
আর্মেনিয়া সেনা প্রত্যাহার না করলে ব্যর্থ হবে যুদ্ধবিরতি: তুরস্ক

নাগারনো-কারাবাখ অঞ্চল থেকে যদি আর্মেনিয়া সেনা প্রত্যাহার না করলে যুদ্ধবিরতি এবং শান্তির প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে বলে দাবি তুরস্কের। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন শুক্রবার এ মন্তব্য করেন।

এর আগে রাশিয়া ঘোষণা বলেছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য আর্মেনিয়ায় এবং আজারবাইজান সোমবার আবারও মস্কোয় বৈঠকে বসতে রাজি হয়েছে।

চলমান সংঘাত বন্ধের লক্ষ্য নিয়ে আমের্নিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকা।

এ প্রসঙ্গে ইব্রাহিম কালিন বলেন, যদি শুধুমাত্র তারা শান্তি এবং যুদ্ধবিরতির প্রচেষ্টা চালায় এবং সেই লক্ষ্যে কাজ করে তাহলে গত ৩০ বছর ধরে যা ঘটে চলেছে তারই পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই হবে না।

তিনি বলেন, আর্মেনিয়া দখলদারিত্বের অবসান ঘটানোর ব্যাপারে যদি বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ না করা হয় তাহলে এই শান্তি প্রচেষ্টা আবারও ব্যর্থ হবে।