শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আরমানিটোলায় অগ্নিকাণ্ডে আগুনে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ

অনলাইন নিউজ পোর্টাল • 25 এপ্রিল 2021, 12:10 দুপুর • 820 বার পঠিত
আরমানিটোলায় অগ্নিকাণ্ডে আগুনে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ

রাজধানীর আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনের ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আগুনে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ জনে।

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার নাম সাফায়েত (২৮)।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আইসিইউতে এখনও চারজন রয়েছেন। অন্যরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন।

গত বৃহস্পতিবার রাত সোয়া তিনটার দিকে হাজী মুসা ম্যানশন নামে একটি ছয়তলা ভবনে এ আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।