আরমানিটোলায় আগুন: ভবন মালিকের নামে মামলা
অনলাইন নিউজ পোর্টাল
•
24 এপ্রিল 2021, 09:25 সকাল
•
146 বার পঠিত
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিক গোডাউনে আগুন লেগে ইডেন ছাত্রীসহ চারজনের মৃত্যু হওয়ার ঘটনায় ভবনের মালিকসহ ৭ থেকে ৮ জনের নামোল্লেখ করে বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির।
তিনি বলেন, ভবনের মালিক মোস্তাক আহমেদসহ ৭ থেকে ৮ জনের নামোল্লেখ করে আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করা হয়। অবহেলা জনিত মৃত্যু ও অবৈধ রাসায়নিক দ্রব্য রাখার দায়ে হাজী মুসা ম্যানসনের মালিক মোস্তাক আহমেদ এবং সেখানে থাকা কেমিক্যাল গোডাউন ও খুচরা ব্যবসায়ীদের নামোল্লেখ করে মামলাটি দায়ের করা হয়। এ ঘটনায় আসামিদের ধরতে অভিযান পরিচালিত হচ্ছে। সব বিষয় মাথায় রেখেই আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।