আরেকটি জাদুঘরকে মসজিদে রূপান্তরের নির্দেশ তুরস্কের প্রেসিডেন্টের
আয়া সোফিয়ার পর আরেকটি জাদুঘরকে মসজিদে রূপান্তরের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। প্রাচীন অর্থোডক্স ওই চার্চটিকে মসজিদে রূপান্তর করা হয়েছিল, পরে জাদুঘরে পরিণত করা হয়। এরদোগান ওই জাদুঘরকে ফের মসজিদে রূপান্তরের নির্দেশ দিয়েছেন।
শুক্রবার এ ব্যাপারে তুরস্ক সরকারি একটি গেজেট জারি করেছে। এই চার্চটি এক হাজার বছর পুরনো। এটি ইউরোপ-ঘেঁষা ইস্তাম্বুলের ‘গোল্ডেন হর্ন’ এলাকার প্রাচীন নিদর্শন। ইস্তাম্বুলে খোরা এলাকায় বাইজেন্টাইনরা এই চার্চ হিসেবে প্রতিষ্ঠা করেছিল।
অটোমান তুর্করা ১৪৫৩ সালে কন্সটেন্টিনোপাল বিজয়ের প্রায় ৫০ বছর পর চার্চকে মসজিদে রূপান্তর করা হয়েছিল। নাম দেয়া হয় ‘কারিয়ে মসজিদ’। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিকে জাদুঘরে পরিণত করা হয়।
পরবর্তীতে এটার সংস্কার করে ১৯৫৮ সালে জনসাধারণের জন্য খুলে দেয়া হয় কারিয়ে জাদুঘরকে। তবে গত বছরের নভেম্বরে এই জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তর করতে আদেশ দেন তুরস্কের একটি শীর্ষ প্রশাসনিক আদালত।