শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আরব আমিরাতের উপকূলে ইসরায়েলের একটি জাহাজে হামলা

অনলাইন নিউজ পোর্টাল • 14 এপ্রিল 2021, 09:02 রাত • 597 বার পঠিত
আরব আমিরাতের উপকূলে ইসরায়েলের একটি জাহাজে হামলা

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে। হাইপেরিয়ন নামে এ জাহাজটি ইসরায়েল সরকারের পিসিসি কোম্পানির সঙ্গে যুক্ত।

ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, মঙ্গলবার আরব আমিরাতের ফুজায়রার কাছে জাহাজটি হামলার শিকার হয়। কোনো কোনো গণমাধ্যম হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে ইসরায়েল এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

গত কয়েক মাস ধরে ইসরায়েল ও ইরান উভয় দেশের পণ্যবাহী জাহাজেই হামলার ঘটনা ঘটছে এবং এসব হামলার ঘটনায় এক দেশ ওপর দেশকে দায়ী করে আসছে। পাল্টাপাল্টি এসব হামলার ঘটনায় ক্রমেই উত্তেজনা বাড়ছে।