শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আর নয় ৯ দফা, এখন সরকার পতনের ‘এক দফা’: সমাবেশে ঘোষণা

মোহাম্মদ খাইরুল আমিন • 03 আগস্ট 2024, 08:07 রাত • 419 বার পঠিত
আর নয় ৯ দফা, এখন সরকার পতনের ‘এক দফা’: সমাবেশে ঘোষণা

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে নামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে সরকার পতনের ‘এক দফা’ দাবি জানানো হয়েছে।

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ থেকে সংগঠনের সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।

তিনি বলেন, “আমাদের নয় দফা এখন ‘এক দফায়’ পরিণত হয়েছে। সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল আমরা অসহযোগ আন্দোলন করব। পাশাপাশি দেশের সর্বত্র বিক্ষোভ ও অবস্থান কর্মমূচি পালিত হবে।”

জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই ‘খুনি সরকারকে’ কোনোভাবে আর সমর্থন দেবেন না। যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয়, কোনোভাবে কারফিউ বা জরুরি অবস্থা দেওয়া হয়,আমরা বলে দিচ্ছি প্রয়োজনে গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে উৎখাত করা হবে।”